Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
৭ মার্চের ভাষণ বাঙালির শত বছরের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ

৭ মার্চের ভাষণ বাঙালির শত বছরের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতির শত শত বছরের স্বাধীনতার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটে।

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে বৃহস্প‌তিবার (৭ মার্চ) ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন হাইক‌মিশনার।

হাইকমিশনার বলেন, এ ভাষণ দেশের কয়েক কোটি লোককে মাসের পর মাস উজ্জীবীত রেখেছিল। বঙ্গবন্ধুর এ ভাষণ বাঙালির কণ্ঠে, হৃদয়ে ও মস্তিষ্কে অনুরণিত হয়। ৭ মার্চের ভাষণ সমগ্র জাতির অনুপ্রেরণার উৎস হিসেবে মুক্তিযুদ্ধকালে পথ দেখায়।

আল্লামা সিদ্দীকী বলেন, বঙ্গবন্ধুর মহৎ কর্মকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করে তা আমাদের মানবিক গুণাবলীর উন্নয়নসহ দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

এ ছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ড. দেওয়ান শাহরিয়ার ফিরোজ।

এদিন সকা‌লে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন হাইকমিশনার। এ সময় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এছাড়া বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!