হাসমতেন্নেছা আদর্শ পাঠশালার প্রথমবারের মত পূর্ণমিলন অনুষ্ঠিত
জবি প্রতিনিধি
"স্মৃতির আঙিনায় ফেরা" প্রতিপ্রাদ্যকে কেন্দ্র করে হাসমতেন্নেছা আদর্শ পাঠশালার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে পূর্ণমিলন অনুষ্ঠিত হয়। আজ ১২ অক্টোবর কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদায় অবস্থিত হাসমতেন্নেছা আদর্শ পাঠশালার ২০০৫-২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এই আয়োজন করে।
বন্ধুদের সান্নিধ্য পেতে স্মৃতির আঙিনায় ফিরেছেন তারা। সকাল থেকে বিকেল পর্যন্ত জমকালো আয়োজনের মধ্যামে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।তারপর স্কুলের শিক্ষক, শিক্ষার্থী যারা পরপারে পাড়ি জমিয়েছে তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে গিয়ে দেখা যায়,শিক্ষক ও ক্লাসের সহপাঠিদের দীর্ঘদিন পরে দেখা পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেউ শিক্ষকদের পায়ে ধরে সালাম করেন,কেউবা বন্ধুদের জড়িয়ে ধরেন। কেউ ছবি বা সেলফি তোলেন। এছাড়া গান, আড্ডা,রেফেল ড্র ও স্মৃতিচারণে সময় কাটান তারা।
দুই শতাধিক শিক্ষার্থীর উৎসব মুখর আয়োজনের সভাপতিত্ব করেন পাঠশালার অধ্যক্ষ নুরুজ্জামান জাহাঙ্গীর। এতে অতিথি ছিলেন লাকসাম বিএন হাই স্কুলের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল, পাঠশালার চেয়ারম্যান মো. মিজানুর রহমান,পরিচালক দাউদ হায়দার সিদ্দিক বুলবুল,আবদুল ওয়াদুদ খোকন ও ফখরুজ্জামান পাটোয়ারী।
স্কুলের সাবেক শিক্ষার্থী মাসুদ আহম্মদ সানি বলেন, বহু বছর পর আমরা সবাই আবার একসঙ্গে হওয়ার সুযোগ পেয়েছি, যা আমাদের জীবনের এক অনন্য ও আবেগপূর্ণ মুহূর্ত। আজকের এই বিশেষ দিনটি যেন আমাদের পুরোনো দিনের এক টুকরো ছবি। মনে হচ্ছে যেন আমরা আবার সেই ছেলেবেলার দিনে ফিরে গেছি, যেখানে হাসি, খুনসুটি, ছোট ছোট স্বপ্ন আর ভবিষ্যতের চিন্তা সব একসঙ্গে মিলেমিশে ছিল।
তিনি আরো বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য শুধুই আনন্দের নয়, এটি আমাদের অতীতকে পুনরায় জাগরিত করে পিছনের স্মৃতি গুলোকে মনে করিয়ে দিয়েছে এবং আমাদেরকে নতুনভাবে সম্পর্ককে সংহত করার সুযোগ দিয়েছে। আমাদের সবার জীবনে হয়তো অনেক পরিবর্তন এসেছে, কিন্তু সেই পুরনো বন্ধুত্ব আর স্মৃতিগুলো কখনো পুরনো হবে না।
আয়োজক কমিটির আহবায়ক ওমর ফারুক বাবলু বলেন,এই স্কুলে আমাদের জীবনের সোনালি সময় কেটেছে। অনেক দিন প্রিয় শিক্ষক ও বন্ধুদের দেখি না। আজকের আয়োজনের কারণে সবার সাথে দেখা হয়েছে। অনেক ভালো সময় কেটেছে।
উল্লেখ্য, দাউদ হায়দার সিদ্দিক বুলবুল,আবদুল ওয়াদুদ খোকন, ফখরুজ্জামান পাটোয়ারী, মিজানুর রহমান, শাহ্ আলম সহ আরো অনেকের উদ্যগে ২০০১সালে হাসমতেন্নেছা আদর্শ পাঠশালাটি প্রতিষ্ঠিত হয়। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এটি ২৪ বছরে পা রেখেছে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

