হালিম ফাউন্ডেশন মডেল হাই স্কুলে দাঁড়িপাল্লা এগিয়ে, দ্বিতীয় ধানের শীষ
ঢাকা-১৫ আসনের পশ্চিম কাফরুল তালতলার হালিম ফাউন্ডেশন মডেল হাই স্কুলের ১২৪ নম্বর ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছে। এই কেন্দ্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনপির ধানের শীষ প্রতীক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে এ চিত্র দেখা যায়।
ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৮০ ভোট।
এছাড়া লাঙল প্রতীকে মো. শামসুল হক পেয়েছেন ১০ ভোট, প্রজাপতি প্রতীকে নিলাভ পারভেজ পেয়েছেন ৩ ভোট, মোটরগাড়ি প্রতীকে আশফাকুর রহমান পেয়েছেন ২ ভোট, একতারা প্রতীকে মোবারক হোসেন পেয়েছেন ৩ ভোট, কলম প্রতীকে খান শোয়েব আমানুল্লাহ পেয়েছেন ৩ ভোট এবং কাস্তে প্রতীকে সাজেদুল হক পেয়েছেন ৫ ভোট।
পশ্চিম কাফরুল তালতলার হালিম ফাউন্ডেশন মডেল হাই স্কুলের ১২৪ নম্বর ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ হাজার ৪৫০টি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

