Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
হাজী শরিয়তউল্লাহ কলেজে জমকালো পৌষপার্বণ ও পিঠাপুলির উৎসব

হাজী শরিয়তউল্লাহ কলেজে জমকালো পৌষপার্বণ ও পিঠাপুলির উৎসব

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

হাজী শরিয়তউল্লাহ কলেজে প্রথমবারের মতো উদযাপিত হলো বাঙালির ঐতিহ্যবাহী পৌষপার্বণ। ২৬ জানুয়ারি রবিবার কলেজ ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ। নতুন ধান, খেজুরের গুড়, আর বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির আয়োজনে মুখরিত ছিল পুরো দিন।

উৎসবের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন তিনি বলেন, “পৌষপার্বণ শুধু উৎসব নয়, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচিত করানো আমাদের দায়িত্ব।”

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন ডা: এ এফ এম ইকবাল কবির ফয়সাল, প্রতিষ্ঠাতা সদস্য বুদ্ধিজীবি শহিদ ডা: হুমায়ন কবির উচ্চ বিদ্যালয়, আলহাজ কামাল উদ্দিন বেপারী, প্রতিষ্ঠাতা হাজী শরিয়তউল্লাহ কলেজ, কামরুল হাসান রাজীব সরদার, মুজারুল সরদার।

কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা মেলায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চিতই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, দুধপুলি, এবং নকশি পিঠার বিভিন্ন স্টল সবাইকে মুগ্ধ করেছে। পাশাপাশি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির লোকগান ও নৃত্য পরিবেশিত হয়, যা দর্শকদের মন কাড়ে।

উৎসবে উপস্থিত ছাত্রছাত্রীরা জানান, এমন আয়োজন তাদের ঐতিহ্যের প্রতি আরও বেশি টান তৈরি করে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উৎসবে অংশগ্রহণ করেন।

এই উৎসবের মধ্য দিয়ে হাজী শরিয়তউল্লাহ কলেজ শুধু শিক্ষার প্রতিষ্ঠানই নয়, সংস্কৃতির ধারক ও বাহক হিসেবেও নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!