Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া হলো না সদ্যবিবাহিত ইকবালের

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া হলো না সদ্যবিবাহিত ইকবালের

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে শশুর বাড়ির জন্য মিষ্টি কিনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. ইকবাল হোসেন (২৫) নামের এক নববিবাহিত যুবক নিহত হন। একই ঘটনায় ইকবাল হোসেন এর বন্ধু মোহাম্মদ শুভ (২২) ও মো. শাওন (২২) আহত হয়েছেন। সোমবার (০৯ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার নুরাইনপুর এলাকায় নিহতের মোটরসাইকেলের সঙ্গে অবৈধ যানবাহন মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলি চালক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত ইকবাল হোসেন একটি ডেভলপার কোম্পানিতে চাকুরি করেন। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে। দুইদিন আগে পাশের গ্রামের বিথী নামের এক তরুনীকে বিয়ে করেন তিনি। বন্ধু শাওন ও শুভকে নিয়ে মোটরসাইকেলযোগে শশুর বাড়ি যাওয়ার জন্য নুরাইনপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলেন ইকবাল। পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় মিষ্টি নিয়ে আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না তার।

ইকবাল হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম, ঘটনাস্থলে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করা ছিলো। ট্রাকটির পাশ দিয়ে ওভারটেক করে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী ৩ জনই ছিটকে পড়েন। দুর্ঘটনায় ইকবালের মাথা গুরুতর জখম হয়। দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। ইকবালের বন্ধু শাওন ও শুভ চিকিৎসাধীন আছেন বলে জানায় পুলিশ।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রা ট্রলি ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে আছে। ট্রলি চালককেও আটক করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!