স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে বাস ছাড় চলছে সবই
নিজস্ব প্রতিবেদক
কঠোর বিধিনিষেধের পঞ্চম দিন মঙ্গলবার (২৭ জুলাই) অনেকটাই আগের চেহারায় রাজধানী। বাস ছাড়া সবই চলছে রাস্তায়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই রিকশা ও বিভিন্ন যানবাহনে চলাচল করছেন মানুষ। অজুহাতেরও শেষ নেই তাদের।
লকডাউন হলেও বাস ছাড়া সবই চলছে রাস্তায় করোনা সংক্রমণ রোধে দেশে কাগজে কলমে কঠোর বিধি নিষেধ চললেও বাস্তব চিত্র ভিন্ন।
রাজধানীতে গাদাগাদি ঠাসাঠাসি করে চলছে ভ্যান ও রিকশা। যেখানে উল্টা সংক্রমণ বাড়ার আশঙ্কা অনেক বেশি।
রাস্তায় বের হওয়া যাত্রীরা বলছেন, অফিস খোলা তাই বাধ্য হয়ে তাদের বের হতে হয়েছে। গণপরিবহন না থাকার সুযোগে ৮ থেকে ১০ গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
অফিসগামী এক ব্যক্তি বলেন, 'আমার অফিস খোলা। আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। কিন্তু প্রতিদিন আমার যাতায়াত খরচ লাগে ৩০০ টাকা। আর সাধারণত আমার অফিসে যাতায়াতে খরচ হয় ২৫ থেকে ৩০ টাকা। এটা আমাদের জন্য বড় ধরনের ভোগান্তি।'
ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে ঢাকার প্রবেশ মুখগুলোতেও। সেখানে পুলিশের চেক পোস্ট থাকলেও নানা অজুহাত দিয়ে চলাচল করতে দেখা যায় যাত্রীদের।
ট্রাফিক পুলিশ বলছে, চলমান কঠোর বিধি নিষেধে চারদিনের তুলনায় মঙ্গলবার সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে যৌক্তিক কারণ না দেখাতে পারলে জরিমানার আওতায় আনা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার ঢাকার বাইরের সড়কেও সাধারণ মানুষ ও যানবাহন ছিল তুলনামূলক বেশি। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ শহরে কঠোর বিধি নিষেধের মধ্যেই চলতে দেখা যায় অটো রিকশাসহ বিপুল ব্যক্তিগত গাড়ি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

