Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
স্বাধীনতার ৫৩ বছরেও সংরক্ষন হয়নি কাঠালিয়ার আওরাবুনিয়া বধ্যভুমি

স্বাধীনতার ৫৩ বছরেও সংরক্ষন হয়নি কাঠালিয়ার আওরাবুনিয়া বধ্যভুমি

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদী তীরবর্তী আওরাবুনিয়া গ্রামে ১৯৭১ সালে পাক বাহিনী ও তাদের দোসররা নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ২৬ জন মুক্তিকামিদের নির্মমভাবে হত্যা করে। ডিসেম্বর এলে সারদেশে যখন শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়। সে সময় শুধু অজানা থাকার কারণে ওই জনপদের নিহতদের সমাধির দিকে কেউ ফিরেও তাকায় না।

জানাযায়, মুক্তিযুদ্ধের সময় উপজেলার আওরাবুনিয়া বাজার সংলগ্ন আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠের উত্তর পুর্ব কোনে লাইনে দাঁড় করিয়ে বীর মুক্তিযোদ্ধা লালমোহন গাইন, সূর্যকান্ত গাইন, ইন্দুভুষন হাওলাদার, হরেন ওঝা, নগ্রেন্দ্র হাওলাদার, নির্মল সিকদার, মহেন্দ্র হাওলাদার, ভবরঞ্জন ওঝা, রুহিনী মালী, রাখাল চন্দ্র, মহেন্দ্র চক্রবর্তী, নিবারন হাওলাদার, যজ্ঞেশ্বর হাওলাদার, শ্যামল লাল সিকদার, রাজা মন্ডল, কামিনী বেপারী, নিবারন বেপারী, সারদা বেপারী, মাধব রায়, জয়দেব কুন্ড, জগবন্ধু কুন্ড, যাদব সাধু, চান্দু হাওলাদার, গুরুদাস কর্মকার, শ্যামল চন্দ্র ও উপেন্দ্র হালদারকে বাড়ী থেকে ধরে এনে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর জানান, আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠের পুর্ব উত্তর কোনের গণকরের জায়গাটি আঙুল দিয়ে দেখিয়ে বলেন, এখানে স্বাধীনতার সময় ২৬ জন মুক্তিকামী মানুষকে ধরে এনে গুলি করে হত্যা করেছিল পাক-হানাদার বাহিনী। স্বাধীনতার ৫৩ বছরেও এ বধ্যভুমিটি সংরক্ষনের কোন উদ্যোগ নেওয়া হয়নি। নির্মাণ করা হয়নি কোনো স্মৃতিসৌধ বা স্মৃতিফলক।

উপজেলার আওরাবুনিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা সুখরঞ্জন হাওলাদার আপেক্ষ করে বলেন, মুক্তিযোদ্ধদের অনেক স্মৃতি ইতিহাস আজ হারিয়ে যেতে বসেছে। স্মৃতি ধরে রাখার জন্য আওরাবুনিয়ায় স্মৃতিসৌধ নির্মাণ জরুরী হয়ে পড়েছে।

আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী বলেন, ১৯৭১ কাঠালিয়ার সমৃদ্ধ ইতিহাস রয়েছে। স্কুল লাগোয়া গণকবর রয়েছে। সরকারি বেসকারিভাবে কোন উদ্যোগ না নেওয়ায় শহীদদের বেধির মাটি ধসে সমতল ভুমিতে পরিনত হয়েছে। এখনি উদ্যোগ না নিলে পরবর্তী প্রজম্ম জানতেই পারবে না এখানে কি ঘটেছিল।

উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম জানান, আওরাবুনিয়া মডেল হাই স্কুলের সামনের গণকবরে স্মৃতিসৌধ নির্মাণের ব্যবস্থা করা হবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!