Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
সুন্দরবনের উপকূলের বাগেরহাট  জি-নাইন কলা চাষে কৃষকের সাফল্য

সুন্দরবনের উপকূলের বাগেরহাট জি-নাইন কলা চাষে কৃষকের সাফল্য

                                                                                              
 এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের ১০ জেলার বাগেরহাটের ফকিরহাটে প্রথম বারের মত উচ্চফলনশীল জি-নাইন জাতের কলা চাষে সফল হয়েছেন উপজেলার মৌভোগ গ্রামের তরুন কৃষক সিরাজুল হক। উপজেলা কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ ও নীরিক্ষণে গড়ে উঠেছে কৃষকের স্বপ্নের কলা বাগান। এই কলা বাগান দেখে আগ্রহ বেড়েছে এলাকার অন্যান্য কৃষকদের।

উপজেলা কৃষি বিভাগ জানান, এসএসিপি প্রকল্পের আওতায় কৃষক সিরাজুল হককে উচ্চফলনশীল জি-নাইন কলা গাছের চারা, সার বাঁশসহ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে।

কলা বাগান ঘুরে দেখা গেছে, গাছের প্রতিটি ছড়ায় গাদানো কলায় ঝুলছে। সারি সারি গাছে কলার ছড়া এ যেনো এক অপরুপ দৃশ্য। অনেকে এসে ভীড় জমাচ্ছে এ দৃশ্য দেখতে।

কৃষক সিরাজুল হক জানান, তিনি উপজেলা কৃষি বিভাগের কাছ থেকে ২০০ জি-নাইন কলা গাছের চারা নিয়ে ৫কাঠা জমিতে রোপন করেন। বর্তমানে প্রতিটি গাছেই কলা ঝুলছে। তার এতে খরচ হয়েছে ৫০ থেকে ৬০হাজার টাকা। এই বাগান থেকে তিনি প্রায় তিন লাখ টাকার কলা বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। কৃষি বিভাগ সকল প্রকার পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা করেছেন বলে জানান।

উপজেলার মৌভোগ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাশ বলেন, মৌভোগ গ্রামের কৃষক সিরাজুল হক নতুন প্রজাতির জি-নাইন কলা চাষ করে বেশ সাড়া জাগিয়েছেন। স্বল্প সময়ে অধিক লাভবান, ভাল ফলন হওয়ার কারনে আগামি বছরে এ কলা চাষাবাদ আরও বৃদ্ধি হবে বলে ধারনা করছেন এ কর্মকর্তা। কৃষককে সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। এ কলা খুবই সু-স্বাদু, কলায় থাকে পর্যাপ্ত পটাশিয়াম। যা হার্টকে ভাল রাখার জন্য অন্যতম উপাদান।##

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!