সুনামগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় এমপি কামরুলের উপস্থিতিতে সমাবেশে ছাত্রলীগকে ধন্যবাদ জানাতে গিয়ে তোপের মুখে ইউএনও
হাবিব সরোয়ার আজাদ,সিলেট ব্যুরো
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগর) আসনের সরকার দলীয় (বিএনপি) এমপি কামরুজ্জামান কামরুলের উপস্থিতিতে সমাবেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ধন্যবাদ জানাতে গিয়ে তোপের মুখে পড়লেন জামালগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
মঙ্গলবার বেলা ১১টায় জেলার জামালগঞ্জে উড়াল সড়কের ভিক্তি প্রস্থর স্থাপন ও উদ্ভোধন উপলক্ষ্যে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ইউএনও ছাত্রলীগকে ধন্যবাদ জানান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা ও তোপের মুখে পড়েন ইউএনও।
ভিডিওটি দি কান্ট্রি টুডের নিকট সংরক্ষিত আছে।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগর) আসনের সরকার দলীয় (বিএনপি) এমপি কামরুজ্জামান কামরুল, উড়াল সড়ক প্রকল্প পরিচালক ফেরদৌস আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, নূরুল হক আফিন্দী, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রহমত আলী ও আব্দুল হক সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং উড়াল সড়ক বাস্তবায়ন প্রকল্পের সরকরের দায়িত্বশীল দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রসঙ্গত, ৩৭ তম (বিসিএস) ক্যাডারের শিল্পী রাণী মোদককে চলতি বছরের জুন মাসে সিলেট বিভাগীয় কমিশানার অফিসে দায়িত্বশীল থাকা অবস্থায় জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে সুনামঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করা হয়।
এক সময়ের আওয়ামী ঘরানার ওই বিসিএস ক্যাডার ভোল পাল্টে ফেলেন। জামালগঞ্জে যোগদান করার পর থেকেই তিনি বিএনপি-জামাত ঘরানার কিছু নির্ধারিত নেতাকর্মীদের প্রধান্য দিতে থাকেন এবং নিজেকে বিএনপি-জামায়াত বলয়ের অফিসার হিসাবে জাহির করতে থাকেন।
সাধারন সেবাগ্রহিতারা তার দফতরে গিয়ে সেবাবঞ্চিত ও অসাচরণের শিকার হয়ে ফিরতেন বলেও নানামুখী অভিযোগ রয়েছে।
উল্ল্যেখ, চলতি আগষ্ট মাসে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণে যাচাই-বাছাইয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনবল নিয়োগে ইউএনওর অনিয়মের প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদল সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তোলেন।
জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার বলেন, এধরনের বক্তব্য সত্যিই বিব্রতকর। দীর্ঘ ১৭ বছরের অনিয়মের নিয়োগ এত তাড়াতাড়ি বন্ধ করা যাবেনা। এই ইউএনও কত সালে নিয়োগ পেয়েছে এবং কততম বিসিএস তার নিয়োগপত্র তদন্ত করা প্রয়োজন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক বলেন, ‘স্বৈরাচারের দোসররা এখনো দেশের বিভিন্ন দফতরে আছে। তাদের এখনো সরানো যায়নি। তবে তাদের সরাতে হবে। আমরা সরকারের মন্ত্রী ও এমমিকে বলব, এগুলোর বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে।
মঙ্গলবার সন্ধায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিল্পী রাণী মোদকের নিকট সমাবেশে ছাত্রলীগকে ধন্যবাদ জানানো ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ওই ভিডিও বক্তব্য ঘিও তীব্র সমালোচনা প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সমাবেশে আমি যুবদল, ছাত্রদলকেও ধন্যবাদ জানিয়েছি, মুখ ফসকে ছাত্রলীগকে ধন্যবাদ জ্ঞাপন করায় কোন কোন নেটিজেন এটিকে নেতিবাচক হিসাবে ফেসবুকে প্রচার করছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

