Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
সিনোফার্মের দেড় কোটি টিকা কেনার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সিনোফার্মের দেড় কোটি টিকা কেনার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

অনলাইন ডেস্ক

 

চীনের সিনোফার্ম ইন্টারন্যাশনালের দেড় কোটি করোনা টিকা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ বিষয়ক একটি ক্রয় প্রস্তাব আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ‘চীন থেকে টিকা কেনা নিয়ে আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম। তাই বিশদ বলা সম্ভব হচ্ছে না। টেকনিক্যাল সমস্যা আছে।’

মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফীন জানান, চীনের সঙ্গে চুক্তি হয়েছিল দেড় কোটি টিকার। এর মধ্যে ২০ লাখ উপহার হিসেবে এসেছে। বাকি থাকছে ১ কোটি ৩০ লাখ। চীন পরে নতুন করে ২০ লাখ টিকা দিতে রাজি হয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!