Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার হওয়ায় কাঠালিয়ায় বিএনপির আনন্দ মিছিল

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার হওয়ায় কাঠালিয়ায় বিএনপির আনন্দ মিছিল

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠি ১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ব্যারিষ্টার এম শাহজাহান ওমর গ্রেফতার হওয়ায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা দলীয় কার্য়ালয় গিয়ে শেষ হয় এবং অফিসে ও পথে পথে মিষ্টি বিতরণ করেন। এসময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম মুন্সি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম তুষার, সাধারন সম্পাদ মো. রিয়ান আকনসহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিকল দল, কৃষকদলসহ দলীয় শত শত নেতাকর্মী।

উল্লেখ্য গত (২০ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও আমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আখতার হোসেন নিজাম মীররহর বাদী হয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে শাহজাহান ওমরসহ ৯জনকে আসামী করে থানায় এ মামলা করেন। (মামলা নং-০৯/২০২৪) । গতকাল বৃহস্পতিবার সকালে কাঠালিয়া থানা পুলিশ রাজাপুর থানা পুলিশের সহায়তায় রাজাপুর সদর থেকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে মামলার প্রধান আসামী সাবেক এমপি শাহজাহান ওমর জানান, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এমন খবর তার জানা নেই। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন জানান, আ’লীগের সাবেক এমপি এম শাহজাহান ওমর গ্রেফতারে বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে এম শাহজাহান ওমরকে অবাঞ্চিত ঘোষনা করে উপজেলা বিএনপির অফিসের অবস্থার কর্মসুচি পালন করা হয়েছে। তাছাড়া গত বুধবার (২০ নভেম্বর) এম শাহজাহান ওমর কে অবাঞ্চিত ঘোষনা করে উপজেলা সদরে মিছিল করা বের করা হয়েছে।

রাজাপুর থানার অফিনার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আখতার হোসেন নিজামের দায়ের করা মামলায় কাঠালিয়া থানা পুলিশ তাকে আটক করেছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মং চেনলা জানান, সাবেক এমপি শাহজাহন ওমরের বিরুদ্ধে বুধবার রাতে থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে আটক করে কোর্টে চালান করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!