Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
সাপাহারে ছাত্রশিবিরের সিরাত মাহাফিল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

সাপাহারে ছাত্রশিবিরের সিরাত মাহাফিল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁয় ছাত্রশিবিরের সিরাত মাহাফিল ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবার) সকালে নওগাঁ জেলার সাপাহার উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে সিরাতুন্নবী(সা)অনুষ্ঠিত হয়।

ইসলামি ছাত্র শিবিরের নওগাঁ জেলা পশ্চিমের সভাপতি মো: আব্দুর রাকিবের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আসফারুল হোসেনের পরিচালনায় সিরাত মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ. আরডি সম্পাদক আব্দুর রহিম।এ সময় প্রধান অতিথি র আলোচনায় বলেন- আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ । ছাত্র হিসেবে নিজেদের জিবন গঠন করতে হবে, আল্লাহর রাসূলের গোটা জিবন থেকে, সিরাত কে অনুসরণ করতে হবে। তাহলে আমরা আমাদের কাঙ্খিত জায়গায় পৌঁছতে পারবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য নওগাঁ জেলা পশ্চিমের আমীর জননেনতা জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক,নওগাঁ জেলা পশ্চিমে জামায়াতের সেক্রেটারি নাজিমুল ইসলাম,নওগাঁ জেলা পশ্চিমের সহকারী সেক্রেটারি মারুফ আহম্মেদ,বাংলাদেশ জামাত ইসলামির নওগাঁ জেলা পশ্চিমের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাহাবুবুল আলম, বাংলাদেশ জামাতে ইসলামীর সাপাহার শাখার আমির আবুল খায়ের (তরুণ) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ এইচ আরডি সম্পাদক আব্দুল মান্নান,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামাতে ইসলামীর নজিপুর পৌরসভার জামাতের সেক্রেটারি আক্তার ফারুক,আতিকুর রহমান,সুবজসহ প্রমুখ।

উল্লেখ্য উক্ত সিরাত প্রতিযোগিতায় ৫০ জন বিজয়ী কে ১ লক্ষ ২০ হাজার টাকার পুরস্কার হাতে তুলে দেওয়া হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!