সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারুল হক এর ইন্তেকাল
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারুল হক গত ১৪ জুলাই রাতে ঢাকাস্থ নিজ বাস ভবনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
শহীদ পরিবারের সন্তান মরহুম বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ারুল হক (৭৫) উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ী এলাকার মরহুম আজিজুল হকের ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। তাঁর দীর্ঘ কর্মময় জীবন বিসিআইসি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা করেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বাদ আছর সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে রথবাড়ীস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

