Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময়

জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে ক্রেস্ট উপহার দিয়ে শ্রমিক নেতৃবৃন্দ সংবর্ধনা জানান। রবিবার (১৬ জুন) সকালে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সুলতানপুস্থ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা জানানো হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আসন্ন ইউপি নির্বাচনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মমিনুর রহমান মুকুল, ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দল হামিদ বাবু প্রমুখ।

মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের সৈনিক। শ্রমিকদের হাত দিয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ। বর্তমান আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধুলিহর-ব্রহ্মরাজপুর-ফিংড়ি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!