সাতক্ষীরার বাইপাস সড়কের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে থেকে ব্যাগভর্তি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে এই বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জিহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে একটি ব্যাগে বোমা সাদৃশ্য বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পর আনুমানিক ২৫ থেকে ৩০টি হাতবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে।
স্থানীয়রা বলেন, যৌথবাহিনী আসার পর বিষয়টি আমরা জানতে পারি। পরে একটি ব্যাগ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। এতে স্বাভাবিকভাবেই মানুষ আতংকিত হয়ে পড়ে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

