সাঘাটায় জমি জমা সংক্রান্তের জের ধরে বাড়িঘর ভাংচুর, লুটপাট
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে গাইবান্ধার সাঘাটা উপজেলার অজুল হক গংয়ের সাথে প্রতিবেশী মমিনুল হকদের ধাওয়া পাল্টা ধাওয়া , বাড়িঘর ভংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে, খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, উপজেলার কামালের পাড়া ইউনিয়নের জাংগালিয়া গ্রামের মাহবুর রহমানের পুত্র অজুল গংদের সাথে প্রতিবেশী মৃত তোতা মিয়ার পুত্র মমিন গংদের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে উভয়পক্ষের মামলা মোকদ্দমা চলে আসছিল।
ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার অজুলের লোকজনের সাথে মমিন গংদের বাক বিতান্দার এক পর্যায়ে মমিন গংরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত ভাবে অজুল ও হাবিবুর রহমানের বাড়িঘর আসবাবপত্র ভাংচুর করে।
এসময় অজুলের বাড়ি থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে চম্পট দেয়। সরজমিনে গেলে অজুল জানান মমিনের নেতৃত্বে আনারুল, খোকন, গোফ্ফার , মোসাব্বর সহ ২০/২৫ জন ডাঙ্গা বাহিনীর ভয়ে আমরা পালিয়ে ছিলাম। পরে সাঘাটা থানা পুলিশের সহায়তায় আমরা বাড়িতে ফিরে আসি। এ ব্যাপারে এস.আই, নয়ন জানান উভয় পক্ষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিপুল পরিমান পুলিশ নিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

