Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
সরিষাবাড়ীতে বয়ড়া বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনের নিমার্ণ কাজ শুরু

সরিষাবাড়ীতে বয়ড়া বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনের নিমার্ণ কাজ শুরু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) 
 
জামালপুরের সরিষাবাড়ীতে বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেনের নিমার্ণ কাজ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এলজিইডির উদ্যোগে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেনের নিমার্ণ কাজের উদ্বোধন করা হয়।
 
জানা যায়, পোগলদিঘা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বয়ড়া বাজারে পানি নিষ্কাশনের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে ময়লা-আবর্জনা, কাদাযুক্ত ও দূগন্ধ জলাবন্ধতার সৃষ্টি হয় বাজারের অলিগলিতে। এসময় চরম ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, ক্রেতা, পথচারী ও শিক্ষার্থীদের। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়।সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা এলজিইডির। বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সমস্যার কথাটি বিবেচনা করে বাজারের জলাবদ্ধতা দূর করতে উপজেলা এলজিইডির নিবার্হী প্রকৌশলীর কার্যালয় থেকে ২ লক্ষ টাকা ব্যায়ে একটি ড্রেনের নির্মাণ কাজের উদ্ভোধন করা হয়। 
 
এসময় উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, ঠিকাদার রুকনুজ্জামান তালুকদার, যুবদল নেতা সোহেল রানা প্রমুখ।
 
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি আমরা জানতে পারি। পরে এই বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের অসুবিধার কথা বিবেচনা করে উপজেলা পরিষদের মাধ্যমে এডিপির অর্থায়নে একটি ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে। আশা করি এতে ব্যবসায়ী ও স্থানীয়দের অসুবিধা দূর হবে। 
 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!