Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা

সরকার কোটা সংস্কারের পক্ষে, চাইলে আজই আলোচনা

নিজস্ব প্রতিবেদক

সরকার কোটা সংস্কারের পক্ষে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসঙ্গে শিক্ষার্থীরা যখনই চাইবে তাদের সাথে সরকার বসতে রাজি আছে বলেও জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলাটি আদালতে আছে। তাও সর্বোচ্চ আদালতে।

আদালতে যখন মামলার শুনানি শুরু হবে সরকার পক্ষ কোটার ব্যাপারে একটা প্রস্তাব দেবে। এবং আমার মনে হয় আমরা যেহেতু সংস্কারের পক্ষে, কোটা সংস্কার করার জন্য প্রস্তাব দেব। সেজন্য আপনারা বলতে পারেন আমরা (সরকার) কোটা সংস্কারের পক্ষে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!