Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
সম্প্রীতির মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে  তুলে ধরতে হবে : ডিসি নারায়ণগঞ্জ

সম্প্রীতির মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে : ডিসি নারায়ণগঞ্জ

 

স্টাফ করেসপন্ডেড, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে ভালবাসতে হবে। সেটিকে তুলে ধরতে হবে স¤প্রীতির মাধ্যমে সকলের সাথে একত্রিত হয়ে। এখানে যদি আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাই তাহলে আমাদের সংস্কৃতিকে কিন্তু তুলে ধরতে পারবো না। আমাদের আগামীর প্রজন্মের কাছে আমরা যেন বাংলা নববর্ষের মাধ্যমে আমাদের সঠিক সংস্কৃতিকে তুলে ধরতে পারি আমরা সেই চেষ্টাই করবো।

জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। সোমবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বৈশাখীর অনুষ্ঠানকে কেন্দ্র কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে করে না ঘটতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি আরও বলেন, সভার মাধ্যমে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পেয়েছি। এই মতামতের ভিত্তিতে আমরা সকলে একসাথে আমাদের বাংলা নববর্ষের যে ঐতিহ্য নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে আমরা ফুটিয়ে তুলতে পারবো।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করে বলেন, নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ পুলিশ ও সেনাবাহিনী থেকে শুরু করে সকল আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের এই সংস্কৃতিকে নিয়ে কালিমা রটানোর চেষ্টা বিভিন্ন গ্রুপ করে যাচ্ছে। সেইদিন কেউ যেন তা করতে পারে সেই লক্ষ্যে আমাদের সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সতর্কতা নিয়েই আমরা আমাদের উৎসবটি উদযাপন করব। সেই লক্ষ্যেই আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। পহেলা বৈশাখের সকাল নয়টায় শহরের চাষাড়া চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলসহ সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করবে। শোভাযাত্রাটি লিংক রোড় দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হবে।

এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈশাখী মেলা ও মনোরঞ্জন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবং নারায়ণগঞ্জের প্রত্যেকটি উপজেলা ও বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুল ও কলেজে একইভাবে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিষয়ক উপ—পরিচালক (উপ— সচিব) ড. মো: মনিরুজ্জামান, মেজর আয়াজ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির কর্ম সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মহানগরের আমীর মাওলানা আঃ জব্বার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্মকর্তা কানিজ ফারজানা শান্তা প্রমুখ।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!