Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
সত্যের পক্ষে থাকতে পছন্দ করি, কখনো সুবিধাবাদী ছিলাম না’

সত্যের পক্ষে থাকতে পছন্দ করি, কখনো সুবিধাবাদী ছিলাম না’

বিনোদন ডেস্ক

শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, সত্যের পক্ষে থাকতে পছন্দ করেন পাশাপাশি কখনো তিনি সুবিধাবাদী ছিলেন না বলে দাবি করেছেন। সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, ‘যেটা সত্য সেটাই হওয়া উচিত এবং যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত আর আমি আসলে সত্যের পক্ষে থাকতে পছন্দ করি।’

সাম্প্রতিক ঘটনার বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশে পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি কোন কিছুর সাথে জড়িত ছিলাম না, এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন। যে সত্য তার পক্ষে থাকাটা জরুরি এবং আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না।’

পূজা জানান, ভালো জায়গা থেকে কখনো সুবিধা গ্রহণ করেননি বা কেউ ক্যারিয়ারে পিছিয়ে থাকলে তার ক্ষতি করে খারাপ মন্তব্য করেননি।

শেষে তিনি বলেন, আমি চায় দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোন পরিকল্পনা নেয় কিছু কাজের কথা চলছে সেই কাজ গুলো নিয়ে এগুচ্ছি।

উল্লেখ্য, ‘পোড়ামান-২’ সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজা চেরির। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘নূরজাহান’। এরপর ‘দহন’, ‘প্রেম আমার-২’, ‘গলুই’, ‘শান’ সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!