সংঘর্ষে উড়ে গেছে চলন্ত বাসের ছাদ, ৫ কিলোমিটার দূরে ছাদবিহীন বাস
মুন্সীগঞ্জ(দক্ষিন) প্রতিনিধি॥
মুন্সীগঞ্জের শ্রীনগরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে উড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের ছাদ। এতে কয়েকজন যাত্রী আহত হন। তবু চলন্ত বাসটি না থামিয়ে ছাদবিহীন বাসটি পাঁচ কিলোমিটার পথ চালিয়ে লৌহজং উপজেলার কুমারভোগে এলাকার ছিদ্দিকীয়া মাদ্রাসার সামনে নিয়ে যান চালক। পরে জনরোষে গাড়ি থামাতে বাধ্য হন। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে এ দুর্ঘটনর ঘটনাা ঘটে।
বাসের যাত্রী আহমে আলী জানান, রাজধানীর সায়াবা থেকে রাত সাড়ে ৮টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় বাসটি। ঘণ্টা খানেক পর ঢাকা-মাওয়া এক্স্রপ্রেসওয়েতে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। তখন বাসটির তেমন কিছু হয়নি। তার প্রায় দুই/তিন মিনিট পর কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়। এ সময় কযেকজন যাত্রী আহত হন। তারপরও চালক গাড়িটি না থামিয়ে ওই অবস্থায় গাড়ি চালিয়ে ৫ কিলোমিটার দূরে লৌহজং উপজেলার কুমারভোগে এলাকার নিয়ে যান। এসময় এলাকাবাসী বাসে গতি রোধ করলে বাস থামাতে বাধ্য হন চালক। বাসটি থামিয়ে এর চালক পালিয়ে যান। আমরা গাড়িতে অন্তত ৬০ জন যাত্রী ছিলাম। আল্লাহর রহমতে বেঁচে গেছি।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, বরিশাল এক্সপ্রেস নামের বাসটি শ্রীনগরের সমষপুরে রাত সাড়ে ৯টার দিকে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে বাসের ছাদ উড়ে যায়। এ সময় কয়েকজন যাত্রী আহত হন। যাত্রীরে চিৎকারেও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস চালিয়ে পদ্মা সেতুতে না ওঠেমাওয়া চৌরাস্ত হতে বাম দিকে পাশের লৌহজং সড়কে ঢুকে যায় বাস। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার ছিদ্দিকীয়া মাদ্রসার সামনে বাসটির পথরোধ করে থামায় এবং যাত্রীরে নিরাপদে নামিয়ে আনা হয়।
স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি বলেন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরে চিকিৎসা দিয়ে অন্য গাড়িতে গন্তব্যে পাঠানো হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

