Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
সংক্রমন ঠেকাতে বিধিনিষেধ বহালের সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

সংক্রমন ঠেকাতে বিধিনিষেধ বহালের সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

 

নিজস্ব প্রতিবেদক

 

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই থেকে চলামান বিধিনিষেধ ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আরও দশ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।

খুরশীদ আলম বলেন যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কিভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

এর আগে ঈদ পরবর্তী সংক্রমণ সামাল দিতে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ফের শুরু হয় কঠোর বিধিনিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

করোনার সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে বিধিনিষেধ চলাকালীন সড়ক, নৌ, রেলপথে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!