Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
শ্রীমঙ্গলে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহিংসতা নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন অংশীজনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহী চা বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রপ (পিএফজি) শ্রীমঙ্গলে উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের সিলেট বিভাগীয় ফিল্ড কোÑঅডিনেটর আকলিমা চৌধুরী।

স্থানীয় সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পিএফজি’র আন্ত:ধর্মী সম্প্রীতি রক্ষা কমিটির সদস্য মো: আনহারুল ইসলাম, মাওলানা এম,এ, রহিম নোমানি ও সদস্য সাংবাদিক নূর মোহাম্মদ সাগর।

স্থানীয়দের মাঝে বক্তব্য রাখেন, চা বাগান পঞ্চায়াত কমিটির সভাপতি সাধন কর্মকার, সহসভাপতি সন্তকি রায়, ব্যবসায়ি দুলাল নুনিয়া ও শিক্ষার্থী বিশাল নুনিয়া, ইয়ূথ সাজন কাহার ও সাগর নুনিয় প্রমুখ।

বক্ততারা, যে কোন পর্যায়ে দ্ব›দ্ব সংঘাত ও সংঘর্ষ পর্যায়ে না নিয়ে স্থানীয় পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে নিরশনের আহবাণ জানান।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!