Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলুতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল।

ইন্দিুলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যকর্মী, খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!