Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানের উন্নতিসহ সকল পরীক্ষা ও অপারেশন চালু

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানের উন্নতিসহ সকল পরীক্ষা ও অপারেশন চালু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম মেরামত, নতুন মেশিন সংযোজন এবং সার্বিক পরিষেবা উন্নয়নে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

নতুন উদ্যোগের ফলে এখন প্রায় সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন চালু রয়েছে। আগে যেসব মেশিন নষ্ট থাকার কারণে রোগীরা সঠিক পরীক্ষা করাতে পারতেন না, সেগুলো মেরামত করে পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি, আধুনিক কিছু নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ায় রোগীরা আরও উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন।

ডাঃ শফিকুল ইসলাম যোগদানের পর হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ দল গঠন করা হয়েছে। একই সঙ্গে, হাসপাতাল চত্বরে দালালদের দৌরাত্ম্য নির্মূল করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম বলেন, "রোগীদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত প্রতিটি রোগী যেন সঠিক সেবা পায়, তা নিশ্চিত করতে আমি নিজেই তদারকি করছি।"

স্থানীয় জনগণ ও রোগীরা হাসপাতালের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, আগের তুলনায় এখন হাসপাতালের সেবা অনেক ভালো হয়েছে, চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা বেড়েছে এবং দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন যে, এই ধারা অব্যাহত থাকলে শ্রীপুরের মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে আরও বেশি উপকৃত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উন্নয়নমূলক পদক্ষেপ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক ও জনবান্ধব করে তুলবে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!