শেরপুরে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত
শাহরিয়ার মিল্টন, শেরপুর
ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের কুলুরচর, ডাকপাড়া, ব্যাপারি পাড়া, ভাগলপাড়া ও জঙ্গলদী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডাকপাড়া গ্রামের আবুসামা (৫৫) বলেন, প্রতিবছরের মতো এ বছর বন্যা আসলেও সবচেয়ে বেশি পানি এসেছে কুলুরচর এলাকায়।
শেরপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহ প্রকৌশলী মোছাঃ ইয়াছমিন খাতুন জানান এ পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানির বিপদ সীমার স্তর হচ্ছে ১৭ মিটার। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টা পর্যন্ত পানি বৃদ্ধির স্তর ছিল ১৬.৬২ মিটার।
চরপক্ষীমারি ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান কুলুরচর ও ব্যাপারিপাড়া গ্রামের নিম্নাঞ্চলের এক-দেড়শ বাড়িতে পানি প্রবেশ করেছে । পাশাপাশি ব্র²পুত্র নদের পাড় ঘেঁষা জঙ্গলদী গ্রামের কিছু বাড়িতেও পানি প্রবেশ করেছে। প্রতি বছর এসব এলাকায় বিপুল পরিমাণ সবজি চাষ হলেও এবারের বন্যায় তেমন ক্ষতি হয়নি । তবে ব্যাপারিপাড়ার কিছু হতদরিদ্র পরিবার রয়েছে, এদের সাহায্য ও সহযোগিতা করার ব্যাপারে তিনি সদর ইউএনও এর সাথে কথা বলেছেন । বন্যার পানি কমছে, এ ধারা অব্যাহত থাকলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করেন।
শেরপুর সদর ইউএনও ফিরোজ আল মামুন বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

