শেখ হাসিনা সরকার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করেছে: এমপি রিপন
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার, শেখ হাসিনা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করেছে।
বর্তমান সরকারের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান জানান সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।
৭ই নভেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের উদ্বোধনী সভায় মাহমুদ হাসান রিপন এমপি উপরোক্ত বক্তব্য প্রদান করেন। গাইবান্ধা জেলা বারের সাবেক পিপি এ্যাড: শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী, সাঘাটা থানা অফিসার ইনচার্জ রাকিব হোসেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড: সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি হায়দার আলী, ওসমানের পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোকছেদুল হাসান সাজু, প্রধান শিক্ষক মোঃ মোজাহার আলী মোল্লা প্রমুখ। এর পূর্বে মাদারদহ ও পাঠানপাড়া দুটি রাস্তার রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন মাহমুদ হাসান রিপন এমপি।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

