Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
শিবচরে জমি সংক্রান্ত বিবাদের জেরে একই পরিবারের পাঁচজনকে মারধর

শিবচরে জমি সংক্রান্ত বিবাদের জেরে একই পরিবারের পাঁচজনকে মারধর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে দীর্ঘ দিন যাবৎ একটি পরিবারকে নানা ভাবে হয়রানি ও অত্যাচার নিপীড়ন করে আছে একিই এলাকার ভূট্টি পরিবার।

ঘটনা সূত্রে জানা যায় মাদারীপুর জেলা শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের কাজীকান্দি গ্রামে দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছে আঃ মালেক মাদবর (৮০) নিজের কোন প্রত্রিক সম্পত্তি না থাকায় মামা বাড়ির পাশে কয়েক শতাংশ জমি নিয়ে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে থাকেন তিনি।

ছোট মেয়ে মজিনা আক্তার মিতু (২৮) আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত সে সন্ন্যাসীরচর ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদিকা,এলাকাবাসী জন্য সামাজিক উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রেখেন হয়েছেন প্রশংসিত , শুধু তাই নয় প্রতিবেশীদের সহযোগিতা করতে প্রাথমিক চিকিৎসা সেবা ও করেন ধাতীর কাজ ,বড় মেয়ে রোজিনা আক্তার (৩০) বাবা -মার দেখা-শোনার জন্য থাকেন বাড়িতে।

একিই এলাকার মঈন ভূট্টি ও তার পরিবারের বিরুদ্ধে উঠেছে আঃ মালেক মাদবরের পরিবারের পাঁচজনকে মারধরের অভিযোগ।

ভুক্তভোগী আঃ মালেক মাদবর জানান দীর্ঘদিন যাবৎ আমার মামা বাড়ির জমি সংক্রান্ত বিরোধে, মঈন ভূট্টিদের সাথে কোর্টে মামলা চলমান রয়েছে কিন্তু, গত ( ২৬ শে জুলাই) আমার ক্রয়কৃত নিজ বাড়ি সীমানায় বাঁশের খুঁটি পুততে গেলে প্রতিবেশী মঈন ভুট্টি ঐ মামলার জের ধরে আমাকে মারার জন্য তেরে আসে এক পর্যায়ে আমাকে মারধর করে মঈন ভুটি তার পরিবারের সদস্যরা।

আঃ মালেক মাদবরের বড় মেয়ে রোজিনা বিষয়ে জানতে পেরে ছোট বোন মর্জিনা আক্তার মিতুকে জানান সে ঘটনাস্থলে আসলে আঃ মালেক মাদবরের দুই মেয়ে ও স্ত্রী রিজিয়া বেগম, পুত্রবধূ লিপি আক্তার কে মারধর করেন মঈন ভূট্টি ও তার পরিবার।

শুধু তাই নয় স্থানীয়দের ভাষ্যমতে মঈন ভূট্টি একজন অসামাজিক লোক মঈন ভূট্টির রাতে বা দিনে আঃ মালেক মাদবরের বাড়ির সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকারো রয়েছে অভিযোগ।

আঃ মালেক মাদবরের দুই তরুণীর কন্যাদের নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে অসামাজিক কার্যকলাপ জন্য চাপ সৃষ্টি করে বলেও জানান আঃ মালেক মাদবরের দুই মেয়ে। স্থানীয় এলাকাবাসী জানান এ নিয়ে একাধিক বার মীমাংসার চেষ্টা করা হয় কিন্তু কোন কিছুতেই মঈন ভুট্টিকে সমাধানে আনতে পারেনি সমাজ।

স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকায় সকলে এই বিষয়টি জানেন, এলাকাবাসী আরো জানান মঈন ভুট্টি অত্যন্ত খারাপ প্রকৃত লোক, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, রাস্তা বন্ধ করে রাখা, হুমকি ধামকি প্রদান, অসামাজিক কার্যকলাপ ইত্যাদি আরো বিভিন্ন ধরনের অভিযোগ করেন স্থানীয়রা।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন শিবচর থানার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর রেনূকা আক্তার বলেন যে বিষয়গুলো অভিযোগে উল্লেখ করেছেন বাদী পক্ষ যেমন মারামারি, বাড়িতে অনধিকার প্রবেশ, নারীদের ক্রু প্রস্তাবসহ কয়েকটি বিষযয়ে ঘটনার পরিদর্শন করে সত্যতা পেয়েছি এ অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়া দিন রয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!