Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
শিবগঞ্জে দলিল লেখক সমিতির অনুদান পেলেন মৃত ইউছুফ আলীর পরিবার

শিবগঞ্জে দলিল লেখক সমিতির অনুদান পেলেন মৃত ইউছুফ আলীর পরিবার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে দলিল লেখক সমিতির পক্ষ থেকে দলিল লেখক মৃত ইউছুফ আলীর পরিবারকে এককালীন নগদ ১লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।

শনিবার বেলা ১২ টায় দলিল লেখক সমিতির পক্ষে এই অনুদানের অর্থ হস্তান্তর করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও বিসিক এর পরিচালক মীর শাহে আলম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ছোলাইমান আলী, সাধারন সম্পাদক মোঃ আহসান হাবীব, যুবদলের সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার খালিদ হাসান আরমানসহ দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!