Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
শিক্ষা পদ্ধতি সংস্কারে চীনের সঙ্গে কাজ করার আশাবাদ শিক্ষা উপদেষ্টার

শিক্ষা পদ্ধতি সংস্কারে চীনের সঙ্গে কাজ করার আশাবাদ শিক্ষা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন। আজ বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা দু দেশের দ্বিপাক্ষিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের লক্ষ্য শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো। এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে।

চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত। তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য উচ্চ শিক্ষা প্রদর্শনীতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহনে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি সহজীকরণেও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চীনের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে আগ্রহের কথা জানান। তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে “লুবান কর্মশালা” এর মাধ্যমে চীন সরকারের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!