Dark Mode
Sunday, 21 June 2026
ePaper   
Logo
শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ আটক ১

শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ আটক ১

মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল আজ ২৩ এপ্রিল ২০২৪ আনুমানিক ১২৪৫ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ নতুন রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক উক্ত ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে উক্ত ইজিবাইকের পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনকারী একটি ড্রামে তল্লাশী করতঃ অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে, উক্ত ইয়াবা ও ইজিবাইকসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!