লৌহজংয়ে কারপাশার সেই ফসলি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা সংলগ্ন কারপাশা চকে সেই কৃষিজমির মাটি কেটে পুকুর ও পকেট তৈরি কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান ব্যবস্থা নিয়ে মাটিকাটা বন্ধ ও অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, “ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি নজরে আসার পর দ্রæত ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেই।
নির্দেশ মত ব্যবস্থা নিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, "মাটি কাটার বিষয়টি জানতে পেরে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এ ব্যাপারে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে মাটি কাটার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
প্রসঙ্গত গত রবিবার লৌহজংয়ের কারপাশার চকে ফসলি জমির মাটি কেটে পুকুর ও পকেট তৈরি করছিল জমির মালিক হাজী মতিউর রহমান। অনুমতি না নিয়ে জমির শ্রেনি পরিবর্তণের চেষ্টায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও মাটি কাটা বন্ধ করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

