Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
লেবাননে ইসরায়েলি হামলায় হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় লেবাননে হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম সামের আল হাজ।

লেবাননের বন্দরশহর সিডন থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি আইন আল হিলওয়েহ নামের একটি ফিলিস্তিনি শরণর্থী শিবিরের কাছে নিহত হয়েছেন সামের। হামলায় তার দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন। হামাসের তিনটি সূত্র এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে।

সূত্র আরও জানিয়েছে, নিহত সামের আল হাজ ওই শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কাতার ও লেবাননে বসবাস করেন। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। সেই হামলায় নিহত হন অন্তত ১ হাজার ২০০ জন মানুষ। সেই সঙ্গে ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা।

অতর্কিত এই হামালার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় এক লাখ।

লেবাননের দক্ষিণাঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে ইসরায়েলের। গাজায় আইডিএফ অভিযান শুরুর এক মাস পর থেকে হামাস ও গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ, পাল্টা হামলা শুরু করে আইডিএফও।

আজ দশ মাস ধরে গাজা উপত্যকা এবং ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাত চলছে।

সূত্র: রয়টার্স

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!