লালাবাজারে পীর ইকবালের স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরন
লালবাজার প্রতিনিধি
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণরোধে স্থানীয় জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লালাবাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে মাকস্,হ্যান্ড সেনিটাইজার, পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন লালাবাজার ব্যবস্হাপনা ও পরিচালনা কমিটির সভাপতি, ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।
৮ জুলাই বৃহস্পতিবার বিকালে স্বেচ্ছাসেবী সংগঠন ফিউচার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যদের সাথে নিয়ে বাজারের বিভিন্ন স্হানে পীর ইকবাল এসব সামগ্রী বিতরন করেন। এ সময় ফ্রিডম ব্লাড ডোনেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আমিনুল ইসলাম আনহার, সমাজসেবী খায়রুল ইসলাম সুমেল, ফিচার ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ শাকির আহমদ, প্রচার সম্পাদক তারেক হোসেন,সদস্য আব্দুল কাদির,আব্দুল মজিদ রাবিন,ইব্রাহিম আলী,উমায়ের আলী,এনাম আহমদ,মারুফ আহমদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পীর ইকবাল করোনা প্রাদূর্ভাবের শুরু থেকে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরনসহ জনসচেতনতা বৃদ্ধিতে অবিরত কাজ করে যাচ্ছেন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

