Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ

লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলায় অসহায় এবং দুঃস্থ পরিবারকে স্বাবলম্বী করতে অনন্য উদ্যোগ নিয়েছে ‘বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার সকালে ওই সংগঠনটির পক্ষ থেকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাবলম্বী করণ প্রকল্প ‘সূচনা’ এর আওতায় প্রাথমিক পর্যায়ে ২১টি পরিবারকে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। এসব উপহার সামগ্রীর মধ্যে ১৪টি পরিবারকে ১টি করে ছাগল, একজনকে ভ্যানগাড়ি, স্টলসহ ৪জনকে মুদি দোকান, ১জনকে অটোরিকশার ৫টি ব্যাটারি এবং এক নারীকে টেইলার্সের কাপড় উপহার দেওয়া হয়।

বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ এর সভাপতি কবির হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস খানের সঞ্চালনায় এ সময় গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মুজাম্মেল হক, হাফিজ আহমেদ ও জয়নাল আবেদিন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল্লাহ এবং গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হকারী শিক্ষক মহসিন কবিরসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ সাধারণত জনসেবামূলক, অলাভজনক, অরাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। ফাউন্ডেশনের সদস্যদের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের কল্যাণের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এছাড়া ভবিষ্যতে সেবামূলক ও সৃজনশীল প্রতিষ্ঠান হিসেবে বন্ধন ফাউন্ডেশন গজারিয়া-২০০০ দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফান্ড গঠন করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!