Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
লালমোহনে সকল প্রস্তুতি সম্পূর্ণ কাল থেকে শুরু হচ্ছে ২২টি মন্ডপে দুর্গাপূজা

লালমোহনে সকল প্রস্তুতি সম্পূর্ণ কাল থেকে শুরু হচ্ছে ২২টি মন্ডপে দুর্গাপূজা

 

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা)

কালের আমোঘে আবার এসেছে পুন্য শারদীয় দুর্গোৎব। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গোৎসব। যা বাংলাদেশে দুর্গাপূজা বা শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত। এই পূজাকে সনাতম ধর্মাবলম্বীরা সার্বজনীন পূজা হিসাবে পালন করে থাকে। প্রতিবছরের ন্যায় ভোলার লালমোহন উপজেলার ২২টি মন্দিরে আজ থেকে শুরু হচ্ছে এই পূজা। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে এরই মধ্যে শিল্পীদের হাতের পরশে পূর্ণরুপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন প্রতিমা। কাল ১১ অক্টোবর ষষ্ঠী বিহীত পূজা দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হচ্ছে সারদীয় দুর্গোৎসব। এবার দুর্গাদেবী ঘোটকে আগমন করবেন এবং দোলায় গমন করবেন। লালমোহন উপজেলায় আসন্ন দুর্গাপূজা নিরবিঘেœ উৎযাপন করার জন্য ৩ স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানান লালমোহন থানার অফিসার্স ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ। প্রতিটি মন্ডপে নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রশাসন সর্বোচ্ছ সতর্ক অবস্থানে থাকবে।

শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। দোকানে নতুন পোশাক থেকে শুরু করে নারীদের চলছে সাধ্যমত স্বর্নঅলংকার ও প্রয়েজনীয় মালামাল ক্রয় করা। লালমোহন বাজারের শাড়ীর দোকানগুলোতে দেখা গেছে উপছে পড়া ভীড়। যেন উৎসবের আমেজ চলছে।

লালমোহন উপজেলার পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু বলেন, এ বছর লালমোহন উপজেলার ২২ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।

ভক্ত অনুরাগীরা দাবী করছেন মা দুর্গার আগমনে পৃথিবী থেকে সকল অশুভশক্তির বিনাশ হবে। গড়বে করোনামুক্ত নতুন সমাজ।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!