Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত-১, আহত-২

লালমোহনে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত-১, আহত-২

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়ির জাহাঙ্গীরের ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মনির বয়াতি (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও আরো দুই যুবক গুরুতর আহত হন।

স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়ির আজাহার মাঝির ছেলে জাহাঙ্গীরের ঘরে সোমবার রাত আনুমানিক ২টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়। এতে মনির বয়াতি ও ফিরোজ গুরুতর আহত হন। এছাড়া জাহাঙ্গীর হালকা আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ভোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে আহত মনির বয়াতির মৃত্যু হয়।

এলাকাবাসী আরো জানান, জাহাঙ্গীরের ভাই আবু স্থানীয় মেম্বার। ভাই মেম্বার এই সুবাদে তারা এলাকায় বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। তাদের ভয়ে কেউ তাদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলতে পারে না। ক্ষমতার অপব্যবহার করে তারা এই এলাকাকে জিম্মি করে রেখেছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম, বোমা বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!