লালমনিরহাট পুলিশ সুপার কর্তৃক বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান
মোঃ লাভলু শেখ লালমনিরহাট
লালমনিরহাট জেলা পুলিশ-এ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি জনিত কারণে বদলি আদেশ প্রাপ্ত হওয়ায় অত্র জেলার সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার জনাব এটিএম তৌহিদুল ইসলাম ও জনাব মোঃ সাজেদুল ইসলাম'দ্বয়দের বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ বিকেলে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস ওই কর্মকর্তাদ্বয়দের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করার পাশাপাশি তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট, অফিসার ইনচার্জ, আদিতমারী থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, লালমনিরহাট'সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

