Dark Mode
Friday, 19 June 2026
ePaper   
Logo
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে ৩জনকে পুশইন আরও ৩ জন পুশইনের চেষ্টা

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে ৩জনকে পুশইন আরও ৩ জন পুশইনের চেষ্টা

মোঃ লাভলু শেখ ,লালমনিরহাট 

লালমনিরহাটের হাতীবান্ধায় বনচৌকি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কতৃক পুশইন হওয়া ৩জনকে আটক করেছে বিজিবি। এছাড়াও ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও ৩জনকে পুশইনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর বাধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুশ ইন করতে পারেনি।

শনিবার ১৪ জুন ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ওই ৩জনকে পুশইন করে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সাতপোতা গ্রামের মকবুল গাজীর ছেলে শহীদুল গাজী, কাসেম মোল্লার ছেলে আমজাদ মোল্লা ও নড়াইল জেলার কালিয়া থানার পাটেশ্বরী গ্রামের আব্দুল মুকিত মোল্লার ছেলে মামুন মোল্লা।

জানা গেছে, ১০ বছর আগে অবৈধভাবে সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ওই ৩জন। সেই থেকে ওই ৩জন ভারতের মহারাষ্ট্রে রাজমিস্ত্রীর কাজ করতেন এবং সেখানেই বসবাস করে আসছিলেন। কিন্তু শবিবার ভোরে হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে তাদের পুশইন করে ভারতীয় বিএসএফ। এসময় স্থানীয় জনগণ তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করে। পরে বিজিবি ও হাতীবান্ধা থানা পুলিশের হাতে হস্তান্তর করে। এদিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি সীমান্ত দিয়ে আরও ৩জনকে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বর্তমানে ওই ৩জন ভারতের অভ্যান্তরে আছে। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয়রাও সীমান্ত অবস্থান করছেন বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা যাচাই করা হচ্ছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!