Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
লালমনিরহাটের নিখোঁজ হওয়া শিশু সোহান কে কমলাপুর রেলস্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ

লালমনিরহাটের নিখোঁজ হওয়া শিশু সোহান কে কমলাপুর রেলস্টেশন থেকে উদ্ধার করেছে পুলিশ

 

মোঃ লাভলু শেখ ,লালমনিরহাট 

লালমনিরহাটের শিশু শিক্ষার্থী মোঃ সোহানুর রহমান সোহান (১২) কে নিখোঁজের প্রায় ৫ মাস পরে। লালমনিরহাট সদর থানা পুলিশ উদ্ধার করেছে।
সোহান লালমনিরহাট সদর উপজেলার নিউ কলোনি হাফেজিয়া মাদরাসার শিশু শিক্ষার্থী। সে গত ২৫/২/২৫ ইং তারিখ মাদরাসা থেকে নিখোঁজ হয়। পরে লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং ১৫০৪। লালমনিরহাট সদর থানার পুলিশ একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। শনিবার ২৮ জুন সকালে কমলাপুর রেলস্টেশন থেকে একটি দোকানে পানি সরবরাহের কাজে থাকা অবস্থায় তাকে উদ্ধার করেন। লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের দিকনির্দেশনায় লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবীর নেতৃত্বে এস আই তুহিনের পরিচালনায় ওই দিন বিকেলে সোহান কে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ হওয়া শিশু সোহান কে পরিবার পেয়ে যেন, তাদের মাঝে ঈদের আনন্দ। হারিয়ে যাওয়া স্বপ্ন টি ফিরে পাওয়া যেন, সৌভাগ্যের ব্যাপার।
দীর্ঘ দিন অতিবাহিত হলেও লালমনিরহাট জেলার চৌকস পুলিশ অফিসাদের বিশেষ অভিযান চালিয়ে। নিখোঁজ হওয়া সোহান কে উদ্ধার করে। তার পরিবারের নিকট হস্তান্তরের বিষয় টি সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে জেলা পুলিশ।
বিগত সরকারের আমলে পুলিশের বদনাম ছড়িয়ে পড়লেও। গত ৫ আগষ্টের পর বদলে গেছে পুলিশ।
বদনাম ঘুচাতে পুলিশ দিন- রাত জনসেবায় নিয়োজিত।
সোহান লালমনিরহাট পৌরসভার ওয়ারলেস কলোনির বাসিন্দা দাদী মোছাঃ তাসিনা বেওয়ার সাথে বসবাস করে। সোহান ওদিন লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে নিখোঁজ হয়েছিলো।

 

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!