Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
রূপসা বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

রূপসা বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

রূপসা (খুলনা) প্রতিনিধি

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক পরিবেশে রূপসা বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।

১৭টি পদের মধ্যে দশটি পদে ২০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে সভাপতি পদে আনোয়ারুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মহিউদ্দিন শেখ, নির্বাহী সভাপতি পদে মোল্লা সাইফুর রহমান, কার্যকরী সভাপতি পদে এস এম মুরশিদুর রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি পদে বিকাশ মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আমিরুল ইসলাম তারেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উৎসবমুখর এ নির্বাচনে সহ-সভাপতি পদে মোহাম্মদ মিঠু মোল্লা (আনারস), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সোহেল (ঠেলাগাড়ি), উপ সম্পাদক পদে মোঃ রেজাউল করিম (দোয়াত কলম), কোষাধক্ষ পদে রকিব উদ্দিন রশিদ (বৈদ্যুতিক বাল্ব), দপ্তর সম্পাদক পদে মোঃ তৌহিদ উদ্দিন (মই), লাইন সম্পাদক পদে যথাক্রমে মোঃ জান্নাতুল নাঈম (ফুটবল), সেলিম মুন্সী (মাইক), সাকিব চৌধুরী (রেডিও), গহর আলী (ক্রিকেট ব্যাট), ও আশরাফুজ্জামান শাহীন (হাঁস) প্রতীকে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করেন মোহাম্মদ মুজিবুর রহমান, সদস্য সচিব ছিলেন উজ্জ্বল কুমার সাহা ও সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন শাহ জিয়াউর রহমান স্বাধীন।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!