Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
রুপসায় দুর্ঘটনায় কবলিত লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ এর উদ্ধার কাজে কোস্ট গার্ড

রুপসায় দুর্ঘটনায় কবলিত লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ এর উদ্ধার কাজে কোস্ট গার্ড

খুলনা ব্যুরো

খুলনার রুপসায় দুর্ঘটনায় কবলিত লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ এর উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড।

শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরীর কাঁচামাল নিয়ে রূপসাগামী লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ শুক্রবার মধ্যরাত ২ টায় রূপসা নদীর রেল ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়।

জাহাজটির ওয়াটার লেভেল থেকে আনুমানিক ২ ফিট নিচে ড্যামেজ হয় যার ফলে জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় সূত্রে কোস্ট গার্ডের নিকট সহায়তা চাওয়া হলে তৎক্ষণাৎ বিসিজি স্টেশন রুপসা কর্তৃক উদ্ধার সহায়তা প্রদানের নিমিত্তে একটি উদ্ধারকারী দল ডাইভিং বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা যায় নোঙ্গররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে।

তিনি আরও বলেন, উক্ত জাহাজে অবস্থানরত ১৩ জন ক্রু সকলে নিরাপদে রয়েছে এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। কোস্ট গার্ড ইতমধ্যে জাহাজটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং উদ্ধার কার্যক্রম চলমান রেখেছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!