Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
রামপালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কৃষিবিদ শামীম’র মতবিনিময়

রামপালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কৃষিবিদ শামীম’র মতবিনিময়

রামপাল(বাগেরহাট)প্রতিনিধি

বাগেরহাটের রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শামীমুর রহমান শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন ও সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ সকলকে সতর্ক থাকার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তার বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলে শামীম জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন,বিএনপি নেতা মোঃ তাহিদুল ইসলাম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবি, ইসমাইল মোল্লা খোকন, সৈয়দ কুদরত ইলাহী প্রমুখ।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!