রামগড় পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন রফিকুল আলম কামাল
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আসন্ন রামগড় পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার সময় শেষ, আজ ১০ অক্টোবর মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন অতিবাহিত হয়েছে এরই মাঝে মেয়র পদে নৌকার প্রার্থী রফিকুল আলম কামাল ছাড়া অন্য কোন প্রার্থীর মনোনয়ন পত্র জমা প্রদান করেন নাই ।
এই পৌরসভায় তিন প্রার্থী মনোনয়ন কিনেছিলেন মেয়র পদে। সবাই দলের সিদ্ধান্ত কে সমর্থন ও মেনে নিয়েছেন এই মর্মে বাকি দুই প্রার্থী বর্তমান মেয়র শাহজাহান কাজী রিপন ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের। দুজনেই দলের সিদ্ধান্ত মেনে নিয়ে রফিকুল আলম কামাল এর জন্য কাজ করবেন বলে জানিয়েছেন।
আগামী ২ নভেম্বর এই পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তবে বেলাশেষে অন্য প্রার্থী মনোনয়ন জনা না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন নৌকার মাঝি জনাব রফিকুল আলম কামাল। এরই মধ্যে নতুন এই আইকন কে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন, এই প্রথম কোন প্রার্থী রামগড় পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন।
তাই দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আনন্দ মিছিল ও করছেন।বাকি থাকলো কাউন্সিলর ভোট। সময় গড়ানোর সাথে সাথে ভোটের হাওয়া বইছে চারদিকে, কাউন্সিলর প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এবার নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে তিন চারজন করে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এতে করে সকলে ভালো ও যৌগ্য প্রার্থী বানাতে পারবেন, বলছেন সাধারণ ভোটারগন।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

