Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
রামগড়ে উপজাতীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, কিছুক্ষণের মধ্যে মৃত্যু

রামগড়ে উপজাতীর গায়ে পেট্রোল ঢেলে আগুন, কিছুক্ষণের মধ্যে মৃত্যু

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

আজ৫ অক্টোবর সন্ধায় সাড়ে ছয়টার দিকে চাথৈই মার্মা (৬০) নামের বয়স্ক ব্যক্তির গায়ে কেরোসিন/পেট্রোল ঢেলে আগুন দিয়েছে শরীফ নামের এক সন্রাসী। কিছুক্ষণ পরেই লোকটি মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত চাথৈই মারমা মাষ্টার পাড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা। প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন মৃত চাথৈই মারমা এসময় রাস্তার পাশে বসে ছিলো। আরফিন শরীফ পাটোয়ারী(আবু আহম্মেদের ছেলে) মাদক আসক্ত ছিলো, এসেই প্রথমে মাথায় লাঠি দিয়ে আগাত করে, লোকটির উপরে কোন কারন ছাড়াই কেরোসিন নিয়ে এসে চাথৈই মার্মার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় খুনি শরীফ।

নৃশংসভাবে লোকটির গায়ে আগুন ধরিয়ে দিয়ে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরাও পড়ে শরীফ। খবর পেয়ে রামগড় থানা পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকারী শরীফকে পুলিশ হেফাজতে নেন। নৃশংস এই ঘটনায় রামগড় বাসী হত্যাকারী নরপশুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!