Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
রাজাপুরে বাল্যবিয়ে, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

রাজাপুরে বাল্যবিয়ে, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুল পড়ুয়া কন্যার বিয়ের আয়োজন করায় একজনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার ১৯সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম পুটিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন এ দণ্ডপ্রদান করেন। দণ্ডপ্রাপ্ত হলো পুটিয়াখালী এলাকার আব্দুল বারেক আকনের স্ত্রী ও কন্যা মহিমার মা মোসাঃ শিপন বেগম (৪৫)।

জানাগেছে, পঞ্চগ্রাম আর্দশ মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক মহিমার বিয়ের আয়োজনের খবর পেয়ে পশ্চিম পুটিয়াখালী এলাকার অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। পরে শুধু কন্যের মাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!