Dark Mode
Monday, 22 June 2026
ePaper   
Logo
রাজাপুরে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়, আটক ১

রাজাপুরে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়, আটক ১

রাজাপুর (ঝালকাঠি) জেলা প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে এক নারীর নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভূক্তভোগী ঐ নারী বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলো রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মৃত সুলতান হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার (২৫), ভাতকাঠি এলাকার মো. মন্নান সিকদারের পুত্র মো. তারেক সিকদার (২৬), কবির হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম (৩৫)। নিলুফাকে রাতেই পুলিশ তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানাগেছে, পার্শ্ববর্তী গালুয়া গ্রামের মো. কবির হাওলাদারের সাথে মোবাইল ফোনে ভূক্তভোগী নারীর সাথে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্ক ধরে ঘটনার দিন গত ৪ জুলাই রাতে কবির ভূক্তভোগীর বাড়িতে আসে এবং কৌশলে তার পড়নের কামিজ খুলে নগ্ন স্থির ছবি মোবাইলে ধারন করেন। বিষয়টি ভূক্তভোগী নারী কবিরের বোন নিলুফাকে জানায়। নিলুফা তারেকের মাধ্যমে ঐ নগ্ন ছবি কবিরের মোবাইল থেকে সংগ্রহ করে। তারেক মোবাইলে থাকা ঐ ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভূক্তভোগীর কাছ থেকে ৩৮ হাজার টাকা হাতিয়ে নেয়। নিলুফা ছবি গুলো শেয়ার এড এর মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।

এ বিষয় রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, নিলুফাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!