রাজাপুরে এশিয়ান টিভি ও মানবজমিনের প্রতিনিধি পলাশের মায়ের ইন্তেকাল
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
এশিয়ান টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশের মা হাফসা বেগম (৪৭) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)।
সোমবার (১৫ জুলাই) সকালে উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের তুলাতলা এলাকার নিজবাড়িতে তিনি মারা যান। ওই এলাকার বাসিন্দা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত ব্রাদার আব্দুল বারেক খলিফা'র স্ত্রী।
তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে রাজাপুর সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও মহল শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সোমবার আসরবাদ আলমতাজ কওমী মাদ্রাসার মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

