Dark Mode
Saturday, 20 June 2026
ePaper   
Logo
রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে সাত বসতঘর, অগ্নিদগ্ধ ৩জন

রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে সাত বসতঘর, অগ্নিদগ্ধ ৩জন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৭টি কাঁচা বসতঘর। শনিবার, ৮ মার্চ দুপুর পৌনে ২টায় রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, রমজানের ইফতারি তৈরির জন্য চুল্লিতে চলা দিয়ে রোশনী নামে এক নারী মোবাইল ফোনে কথা বলতেই গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগুনের সূত্রপাত হয়। অগুন নিভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন মোস্তাফা (৩৫), মো. রানা (২৫), রুশনী (৩২)। আহতের মধ্যে মোস্তাফাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকা, আসবাবপত্র, মোটরসাইকেল, গবাদি পশু, স্বর্ণালংকার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, আনোয়ারা বেগম, লোকমান, তৈয়ব, নুরুজ্জামা, রুশনী, মোস্তাফা ও ইলিয়াস। রাউজান ফায়ার সার্ভিসের এন্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, ’ সংবাদ পাওয়ার পর দ্রুত রাউজান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি ইউনিট কাজ করে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ রক্ষা করা হয়। আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার চুলা থেকে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!