রংপুর জেলা ও মহানগর বিএনপির সদস্য সচিবসহ ৫ জনের ১০ বছরের কারাদন্ড
রংপুর প্রতিনিধি
বিস্ফোরক আইনের মামলায় রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ এবং যুবদল কর্মী আরিফ হোসেনের বিরুদ্ধে ১০ বছর করে কারাদন্ড এবং একই সাথে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
গতকাল ২০ নভেম্বব সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ আদালত-১ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এই রায়ের আদেশ প্রদান দেন। মামলার আরও দুই আসামি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু মৃত্যু বরণ করায় এই মামলা হতে তাদের অব্যাহতি দেয় আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুস সাত্তার জানান, ২০১৩ সালের ১৯ মে যুবদল, স্বেচ্ছাসেবক দলের হরতালের আগের রাতে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ঢাকা কোচে অগ্নিসংযোগের জন্য প্রস্তুতি নেয়ার সময় পুলিশ আসামিদের হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৬টি চকলেট বোমাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের গ্রেফতার করে তৎকালীন কোতয়ালী থানার এসআই চন্দন কুমার চক্রবর্তী বিস্ফোরক আইনে মামলা করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য এবং জেরা শেষে তাদের বিরুদ্ধে এই রায় দেয় আদালত। রায় প্রদানের সময় মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আফতাব হোসেন জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই রায়ে জাতি হতবাক হয়েছে। আদালতকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

